Posts

Showing posts from May, 2023

ভোলগা নদীর খোঁজে -- ২ পরিচয় পর্ব

Image
আগস্ট ২০২১। ইতিমধ্যে দিলীপ এসে পৌঁছেছে মস্কোয়। যোগাযোগ করেছে মস্কোয় ভারতীয় রাষ্ট্রদূতের সাথে। সমর্থন পেয়েছে সেখান থেকে। যেটা ছিল একান্তই ব্যক্তিগত উদ্যোগ সেটা কিছুটা হলেও সরকারি রূপ পেয়েছে। ঠিক হয়েছে আমরা ২৩ আগস্ট দিলীপের সাথে দেখা করব মস্কোয়। পরের দিন সকালে তিনজনে মিলে পথে নামব। প্রস্তুতি চলছে সেভাবেই। এরমধ্যে আমার অন্য বেশ কিছু কাজ হাতে চলে এসেছে। ছোট মেয়ে ক্রিস্টিনা ভোকাল শিখতে সেন্ট পিটার্সবার্গে মিউজিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। ও এর আগে একা বাইরে থাকেনি। হোস্টেলে সীট পায়নি তাই বাসা ভাড়া করতে হবে। এদিকে আমি যাচ্ছি দিলীপের সাথে। আমার স্ত্রী গুলিয়া যাচ্ছে ক্রিমিয়ায় দিন সাতেকের জন্য বেড়াতে। তবে আন্তন, মনিকা, সেভা – সবাই এগিয়ে এসেছে ক্রিস্টিনার সাহায্যে। যেকোনো মধ্যবিত্ত ফ্যামিলির যেটা হয় - ইচ্ছে অনেক কিন্তু সামর্থ্য সীমিত। তাই বাসা ভাড়া করতে চাইলেই হয়না, দেখতে হয় গ্রহণযোগ্য মূল্য। সব মিলিয়ে দিলীপের সাথে গেলেও পেছনে অনেক কাজ পরে রইল। তবে বর্তমান যুগে শারীরিক ভাবে উপস্থিত না থেকেও কাজকর্ম করা যায় তাই রক্ষা। ২৩ তারিখ সকালে দেমিদ গেল গাড়ি ভাড়া করতে। প্রথমে গেল মস্কো। এখন ঘুরে বেড়ানোর সিজ...

ভোলগা নদীর খোঁজে - ১ শুরুর শুরু

Image
বিজন দা, একটু কথা ছিল। কখন কথা বলা যায় জানাবেন। অরূপের মেসেজ পেলাম। দেখি ওর গোটা দুই মিসকল এসেছিল ইতিমধ্যে। অরূপ, আমার জুনিয়র বন্ধু, ছোট ভাই। কিছু দিন আগে জানতে পারি যে ও ১৯৮৭ সালে মস্কো এসেছিল। এর আগে আসলে জানা হয়নি। আমার ছাত্রজীবনেই ও মস্কো আসে। প্রস্তুতি পর্ব শেষ করে থাকতে শুরু করে গণ মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ব্লকে। সেখানে আমরা পদার্থবিদ্যা, গণিত ও রসায়নের ছাত্ররা থাকতাম। ওর সাথে দেখা হত নীচে, আন্ডারগ্রাউন্ডে, আমাদের কমন বাথরুমে। মুখ ভরা দাড়ি আর রবীন্দ্র সঙ্গীত। কথা বার্তা হয়েছে বলে মনে হয় না। তবে কয়েক বছর পর বাংলাদেশের সৌমিত্র আর টিটু যখন ওর সাথে এক রুমে থাকতে শুরু করে তখন আমাদের আলাপ হয়, হয় বন্ধুত্ব। এটা ১৯৯২ – ১৯৯৩ এর কথা। তারপর থেকেই আমাদের যোগাযোগ বিভিন্ন ভাবে। কি অরূপ, কোন জরুরি কথা ছিল? আসলে আমার এক পরিচিত ভদ্রলোক রাশিয়া আসতে চাইছেন। উনি সাংবাদিক। ভোলগা আর গঙ্গা নিয়ে একটা বই লিখবেন। তাই চাইছেন ভোলগা তীরের শহরগুলো ঘুরে যেতে। ভাল তো, চলে যাও। না না, আমার পক্ষে সম্ভব হবে না। যদি আপনি পারেন তাহলে ভাল হয়। আপনি তো ছবি তুলতে ভালোবাসেন, উনিও ছবি তুলেন। তাই আমি ওনাকে আপনার...