Posts

Showing posts from January, 2024

ভোলগা নদীর খোঁজে – ৩৭ কাজানের পথে পথে

Image
আমি আগেই বলেছি যে নিজে খুব একটা বেশি ঘোরাফেরা পছন্দ করি না, বা বলা যায় যেটুকু নিজের দরকার তার বাইরে কোথাও তেমন নাক গলাই না। যদিও কাজান আসছি সেই ২০০৭ থেকে, ক্রেমলিনে বেড়াতে এসে অসংখ্যবার দেখেছি কাজানকা নদী আর তার ওপাড়ে কাজান বা পোলাও রান্না করার পাত্রের আকারে এক স্থাপনা, কখনও সেটা দেখতে যাওয়ার কথা মনে হয়নি। ২০১৯ সালে আমার বন্ধু মাহবুব রাশিয়ায় বেড়াতে আসে। ও আশির দশকে কয়েক মাসের জন্য মস্কো ছিল কমসোমলের প্রশিক্ষণে। সে সময় আলাপ। পরে ফেসবুকের কল্যাণে নতুন করে যোগাযোগ। এখন শিক্ষা অফিসের কর্মকর্তা। ওরা সেবার মস্কো, সচি, পিতের, নিঝনি নভগোরাদ, কাজান এসব শহরে গেছিল। দেখা গেল ও থাকতে থাকতে আমি কাজান আসব কনফারেন্সে। আমরা একই হোটেলে উঠেছিলাম আর এমন ভাবে আমি আমার প্রোগ্রাম সেট করেছিলাম যেন ওদের কিছুটা সময় দিতে পারি। ওদের কারণেই বেশ কিছু জায়গা দেখা হল। এর মধ্যে একটা কাজানের অন্যতম প্রাচীন মসজিদ। সেটা কাবান হ্রদের পাশে তাতারস্কায়া স্লোবোদা বা তাতার বসতিতে। এরপর একসাথে আমরা বাউমান স্ট্রীট দিয়ে ক্রেমলিন গেছিলাম। তারপর গেলাম কাজান ঈশ্বর মাতা আইকনের গির্জায়। তখনও সেটার নির্মাণ কাজ সম্পন্ন হয়নি, তবে বাইরের...

ভোলগা নদীর খোঁজে – ৩৬ সভিয়াঝস্ক

Image
দ্বীপ-শহর সভিয়াঝস্কের পুরো নাম রাষ্ট্রীয় ঐতিহাসিক, স্থাপত্য ও শিল্প যাদুঘর এবং সংরক্ষিত এলাকা দ্বীপ-শহর সভিয়াঝস্ক। ঐতিহাসিক গ্রাম সভিয়াঝস্ক কাজান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। চেবকসারি থেকে কাজান যাওয়ার পথে ভোলগা নদীর তীরে অবস্থিত এই গ্রামটি রাশিয়ার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোলগা, সভিয়াগি ও শুকা নদীর সঙ্গমস্থলে ইভান গ্রজনি এক দুর্গ গড়ে তুলেন কাজান আক্রমণের পূর্বে। খুব অল্প সময়ের মধ্যে এখানে দুর্গ নির্মাণের কাজ সম্পন্ন হয় আর তার কিছুদিন পরেই কাজান মস্কোর অধীনে চলে আসে। কাজান ক্রেমলিনের সিউইউম্বিকে টাওয়ার সম্পর্কে বলতে গিয়ে আমরা ইভান গ্রজনির কাজান বিজয় সম্পর্কে বলেছি। সভিয়াঝস্ক থেকেই তিনি ১৫৫২ সালে কাজান অবরোধ করেন। সেই সময়ে নদী যেকোনো রাজ্যের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। আসলে তখন নদী পথই ছিল ব্যবসা বানিজ্যের জন্য, রাজ্যের অর্থনীতিকে চলমান রাখার জন্য একমাত্র না হলেও অন্যতম প্রধান অবলম্বন। ইভান গ্রজনি কাজানের এই দুর্বলতা সুকৌশলে ব্যবহার করেন। উল্লেখ করা যেতে পারে যে এর আগেও রুশ রাজন্য বর্গ বিভিন্ন সময় কাজান খানতে দখলের চেষ্টা করেন। তবে মস্কোর জার ইভান গ্রজনি ক...

ভোলগা নদীর খোঁজে – ৩৫ তাতার ভিলি

Image
আগেই বলেছি যে আমি অনেক বার কাজান গেছি আর সেখানে আমার পরিচিত অনেকেই আছে। ফলে কমবেশি নিশ্চিত ছিলাম যে এখানে দিলীপ অনেক তথ্য পাবে। এর আগে যত বারই কাজান এসেছি থেকেছি মূলত শহরের কেন্দ্রে। এর কারণ থাকার ব্যবস্থা করেছে হয় আমার ইনস্টিটিউট অথবা কনফারেন্স কমিটি। তাই টাকা নিয়ে আমাকে ভাবতে হয়নি। এবার আমরা এসেছি দিলীপের খরচে। পয়সা একটা ফ্যাক্টর ছিল। তবে সেটাই শেষ কথা নয়। কারণ দিলীপ একাধিকবার আমাদের বলেছে হোটেলে উঠতে। আমি আর দেমিদ চাইনি। ২০২১ – বিশ্ব সবে মাত্র করোনার বিভিন্ন নিষেধাজ্ঞা থেকে একটু একটু করে বের হয়ে আসছে। আমার আর দিলীপের ভ্যাক্সিন নেয়া থাকলেও দেমিদ নেয়নি ব্যক্তিগত কারণে। হোটেলে থাকা মানে বিভিন্ন ডকুমেন্ট দেখানো, ভ্যাক্সিনের সার্টিফিকেট দেখানো। এসব ঝামেলা এড়াতে কোন ফ্ল্যাটে থাকা শুধু আর্থিক দিক দিয়ে নয়, ব্যুরোক্র্যাটিক দিক থেকেও অনেক বেশি সহজলভ্য। আর ছিল দেমিদের খাবারের সমস্যা। তাছাড়া ফ্ল্যাটে থাকলে যতটা আন্তরিক পরিবেশ তৈরি করা যায়, হোটেলে তেমন হয় না। সব মিলিয়ে ফ্ল্যাট ছিল আমাদের জন্য মুস্কিল আসানের মত। সেভাবেই দেমিদ ফ্ল্যাট যোগার করল। তবে এই এলাকায় আগে আসিনি। কাজান বিশাল শহর সেটা নতুন ক...

ভোলগা নদীর খোঁজে – ৩৪ কাজান ক্রেমলিন - সিউইউম্বিকে টাওয়ার

Image
কাজান ক্রেমলিনের প্রধান রাস্তার ধারে প্রেসিডেন্টের বাসভবনের ডান দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে সিউইউম্বিকে টাওয়ার। দীর্ঘ দিন যাবত ইতিহাসবিদরা বিতর্কে লিপ্ত কখন এই টাওয়ার তৈরি হয়েছিল সে নিয়ে। এর প্রথম উল্লেখ পাওয়া যায় ১৭৭৭ সালের কাজান ক্রেমলিনের পরিকল্পনায়। যেহেতু এই টাওয়ারের চূড়া থেকে কাজানকা ও ভোলগা – দুটো নদীই ভালো ভাবে দেখা যেত, তাই সে সময় এটা টহলের দায়িত্ব পালন করত। বিগত কয়েক শ বছর ধরে টাওয়ার সুন্দর ভাবে সংরক্ষিত ছিল। কিছুদিন আগেও এটাকে পড়ন্ত টাওয়ার বলে চিহ্নিত করা হত প্রায় ২ মিটার হেলানো অবস্থায় ছিল বলে। কিন্তু কাজান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র কিছুদিন আগে কম্পিউটার মডেলের মাধ্যমে দেখায় যে এভাবে চলতে থাকলে ২০৩৩ সালে টাওয়ার পড়ে যাবে। ফলে রিস্টোরেশন করা হয়। উল্লেখ করা যেতে পারে যে আমি প্রথম যখন এই টাওয়ার দেখি তখন সেটা পড়ন্ত অবস্থায় ছিল। যেহেতু এই নভেম্বরে কাজান গেলেও সময়াভাবে ক্রেমলিন যাওয়া হয়নি, তাই এর বর্তমান অবস্থা সম্পর্কে বলতে পারব না। তবে এই টাওয়ার নিয়ে এক সুন্দর লোককথা প্রচলিত আছে যে সম্পর্কে আমরা এখন বলব। ইভান গ্রজনি ১৫৫২ সালে কাজান অবরোধ করেন। সেসব দিনকালে নদী ছিল অন্যতম তো বটে...