Posts

Showing posts from August, 2023

ভোলগা নদীর খোঁজে - ১৫ ইতিহাসের বাঁকে বাঁকে

Image
জলবিদ্যুৎ মিউজিয়াম দেখা শেষ করে গাইডের সাথে আমরা চললাম রক্তের উপর দ্মিত্রি গির্জায়। এটা উগলিচের প্রধান না হলেও জনশ্রুতির কারণে সবচেয়ে আকর্ষণীয় গির্জায় পরিণত হয়েছে। এর সাথে জড়িয়ে আছে রাশিয়ার ইতিহাস, জড়িয়ে আছে অনেক কৌতূহল। রক্ত মনে হয় সব সময়ই মানুষকে টানে বা কৌতূহলী করে তোলে। ফলে আর কিছু শুনুক বা নাই শুনুক এই গির্জায় ঢুকে সবাই গাইডকে ঘিরে ধরে আর সে যা বলে তা গোগ্রাসে গিলতে শুরু করে। হয়তো পরিস্থিতিকে একটু বেশি নাটকীয় করে তোলার জন্য এই গির্জার আলোটাও কেমন যেন ভূতুরে ভূতুরে করে রাখা হয়। যেহেতু আমি সব সময় ছবি তুলি তাই আলোটা খুব খেয়াল করি। আর গির্জায় গেলে আমি খুব পছন্দ করি ফ্রেস্কোর ছবি তুলতে। আগে অবশ্য ছবি তোলা নিষেধ ছিল। এখন ১০০ রুবল দিয়ে অনুমতিপত্র কিনলেই হয়ে যায়। তবে ফ্ল্যাশ ব্যবহার করতে দেয় না। এটা অবশ্য ওরা ঠিকই করে। ফ্ল্যাশের আলো ছবির জন্য ক্ষতিকর। জানি না সবার সাথে কি না তবে আমার সাথে এমনটা প্রায়ই হয়। যখন কোথাও দ্বিতীয় বার আসি, এমনকি সেখানে যদি মাত্র কয়েক ঘন্টা সময়ও কাটাই কত স্মৃতি যে ভিড় করে আসে মনে। মনে হয় কত পরিচিত এই জায়গা, এই মাটি, এর গাছপালা। আর যদি ঘটনাক্রমে সাথে ঘনিষ্ঠ বন্ধ...

ভোলগা নদীর খোঁজে - ১৪ গির্জার শহর উগলিচ

Image
উগলিচ রাশিয়ার বিখ্যাত গোল্ডেন রিং বা সোনালি চক্রের বাইরে অন্যতম শহরগুলোর একটি। গোল্ডেন রিং এটা সোভিয়েত আমলে তৈরি এক পর্যটন রুট যা উত্তরপূর্ব প্রাচীন শহরগুলোকে এক সূত্রে যোগ করেছে। এসব শহরে রাশিয়ার অনন্য ঐতিহাসিক স্মৃতি ও সংস্কৃতি সংরক্ষিত থাকায় এখনও দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। উগলিচে দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল ১৬৯২ সালে স্থাপিত রক্তের উপর দ্মিত্রি গির্জা সহ উগলিচ ক্রেমলিন, ১৭১৩ সালে স্থাপিত স্পাসো-প্রেওব্রাঝেনস্কি গির্জা, ১৪৮২ সালে তৈরি যুবরাজ দ্মিত্রির ঘর, সেন্ট ভস্ক্রেসেনস্কি মনাস্তির, ১৮৪৩ – ১৮৫৩ সালে তৈরি বোগোইয়াভলেনস্কি মনাস্তির, আলেক্সেয়েভস্কি মনাস্তির, রঝদেস্তভো ইয়োয়ানা প্রেদতেচি, করসুন গড মাদার আইকন গির্জা, ১৭৭৮ সালের তৈরি কাজানস্কায়া গির্জা, ১৭৯৮- ১৮১৪ সালের প্রতিষ্ঠিত দ্মিত্রি না পোলে গির্জা, শুকনো পুকুরে নিকোলা গির্জা, ভস্ক্রেসেনিয়ে খ্রিস্তা গির্জা ইত্যাদি। গির্জা ছাড়াও এখানে আছে প্রাচীন বানিজ্য কেন্দ্র। অষ্টাদশ শতকের প্রথম দিকের কাঠের বসত বাড়ি এখনও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। শহর থেকে ১১ কিলোমিটার দূরে আছে নিকোলা উলেইমিনস্কি মনাস্তির। গোল্ডেন রিঙের খুব ক...

ভোলগা নদীর খোঁজে - ১৩ উগলিচ

Image
উগলিচ – রাশিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এক প্রাচীন শহর। এখানে প্রথম আসি ১৯৮০ দশকে ছাত্রজীবনে। এরপর আসি ২০১৮ সালের ১১ আগস্ট একদিনের ভ্রমণে। ইয়ারোস্লাভল রেজিওনে অবস্থিত উগলিচ মস্কো থেকে ২০০ কিলোমিটার উত্তর পূর্বে আর ইয়ারোস্লাভল থেকে ৯৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। উগলিচের নামকরণ নিয়ে বেশ কয়েকটি ভার্সন প্রচলিত আছে। খুব সম্ভবত এখানে ভোলগা ইয়ারোস্লাভের পথে কোণ সৃষ্টি করে তাই শহরের নাম উগলিচ। কারণ রুশ ভাষায় কোণকে বলা হয় উগল। অন্য এক ভার্সন অনুযায়ী উগলিচ নাম হয়েছে রুশ উগল বা কয়লা থেকে – কারণ এখানে প্রাচীন কালে কয়লা পুড়ানো হত। উল্লেখ করা যেতে পারে যে বাংলায় “উগল” লিখলেও রুশ ভাষায় কোণ ও কয়লার উগলের মধ্যে বানান ও উচ্চারণগত পার্থক্য আছে। আবার অনেকের ধারণা উগলিচ নাম এসেছে উগলিচি শব্দ থেকে। উগলিচি ছিল এক প্রাচীন স্লাভিয়ান উপজাতির নাম। তবে তারা বাস করত দনেস্টার ও দুনাই (দানিউব) নদীর তীরে যা ইউক্রেনের ওদেসা অঞ্চলে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক খননকার্য থেকে জানা যায় উগলিচের ক্রেমলিনের ওখানে খ্রিস্টীয় যুগের শুরু থেকেই জনপদ ছিল যা পঞ্চম – ষষ্ঠ শতকে সাময়িক ভাবে বিলোপ পায়। স্থানীয় দিনলিপি অনুযায়ী...

ভোলগা নদীর খোঁজে - ১২ কালিয়াজিন

Image
বেলি গোরাদককে পাশ কাটিয়ে আমাদের গাড়ি ছুটে চলল কালিয়াজিনের দিকে। কালিয়াজিন আমি এর আগেও দুই বার গেছি। আর অনেক আগে থেকেই সেখানে যাবার আগ্রহ মনে জেগেছে কালিয়াজিনের বিখ্যাত টাওয়ার দেখে যা বর্তমানে ভোলগার জলে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমার অনেক বন্ধুরা সেখানে গেছে ছবি তুলতে। এক্সিবিশনে সেসব ছবি প্রদর্শন করেছে। তাই ২০১৪ সালের আগস্টের ৩০ তারিখে যখন ইন্টেল ট্যুর সেখানে এক্সারশনের আয়োজন করল চলে গেলাম। সবচেয়ে মজার ব্যাপার হল যখন আমরা বিভিন্ন জায়গা ঘুরে সেই টাওয়ারের কাছে এলাম তখন ঝুপ করে বৃষ্টি এলো। ফলে ঐ বৃষ্টির মধ্যেই কয়েকটা ছবি তুললাম। খুব মন খারাপ হয়েছিল সেই আইকনিক ছবি তুলতে না পারার জন্য। পরে বৃষ্টির কারণেই এই ছবিটা হয়ে উঠল সবচেয়ে আলোচিত ও জনপ্রিয়। রূপকথা বলে যে কালিয়াজিন নামের উৎপত্তি ইভান কোলিয়াগা নামে এক অবস্থাপন্ন জমিদারের নাম থেকে যিনি পরিবারের সবাইকে হারিয়ে ত্রইস্কি মাকারেভ মনাস্তিরে আশ্রয় নেন এবং নিজের সমস্ত সম্পদ মনাস্তিরে দান করেন। অন্য এক ভার্সন অনুযায়ী কালিয়াজিনের নামের উৎপত্তি ফিন্নো-উগরস্কি শব্দ «কোলা» বা মাছ থেকে। দ্বাদশ শতকে বর্তমান কালিয়াজিনের ওখানে নিকোলি না ঝাবনে মনাস্তিরে...