ভোলগা নদীর খোঁজে – ২৮ মালিনোভস্কি স্তারিওব্রিয়াদচেস্কি সাবর
পেচেরস্কি ভজনেসেনস্কি মনাস্তির থেকে আমরা রওনা হলাম মালিনভস্কি সাবরের দিকে। সেটা অন্য এক গ্রামে, এখান থেকে বেশ খানিকটা অনেক দূরে। এসব জায়গায় জিপিএস মনে হয় ঠিকঠাক কাজ করে না। যাই হোক, সেই গির্জার খোঁজে আমরা চলে গেলাম পাশের গ্রামে। দেখি এক মহিলা গরু নিয়ে বাড়ি ফিরছেন। আমার মনে পড়ে গেল নিজের গ্রামের কথা। তবে এখন বাংলাদেশের অনেক গ্রামেই আর গরু, লাঙ্গল এসব পাওয়া যায় না। মনে আছে, ২০১১ ও ২০১৪ সালে দেশে গিয়ে অনেক খুঁজেও হাল চাষ করার ছবি তুলতে পারিনি। পরে এ ধরণের ছবি তুলি চেন্নাই গিয়ে, চেন্নাই থেকে পন্ডিচেরি যাবার পথে। যাহোক, সেই মহিলাকে জিজ্ঞেস করে গ্রামের পথ ধরে আমরা চললাম মালিনভস্কি সাবরের খোঁজে। এসে পৌঁছুলাম প্রায় ভাঙ্গা এক গির্জার পাশে। প্রথমে মনে হয়েছিল গির্জাটা পরিত্যক্ত। যখন এদিক সেদিক ঘুরে ছবি তুলছি তখন এক ভদ্রলোক এগিয়ে এলেন। পোশাক দেখে বুঝলাম গির্জার পাদ্রী। তিনি মনে হয় দুপুরের খাবার সেরে রেস্ট নিচ্ছিলেন। জানতে চাইলেন কোত্থেকে এসেছি, কিসের খোঁজে। যখন বললাম কথা বলতে চাই, বললেন একটু অপেক্ষা করুন, আমি পোশাক বদলিয়ে আসছি। আমরা এদিক সেদিক ঘুরে আবার ছবি তুলতে শুরু করলাম। দিলীপ জানালো কি ...