ভোলগা নদীর খোঁজে – ৪১ ছবি
হাঁটতে হাঁটতে আমরা প্রথমে গেলাম সেই মিউজিয়ামে যেখানে ৫০০ কিলগ্রাম ওজনের কোরআন রাখা আছে। নীচের তলায় আছে বিভিন্ন সময়ের পোশাক পরিচ্ছদ, অনেক ছবি আর দোতলায় একটি কাঁচের ঘরে কোরআন। বেশ কিছুক্ষণ সেখানে ঘুরে গেলাম উসপেনস্কি সাবরে। দেখলাম ছোট মিনার, খানদের সমাধি। পাশেই বিশাল সামিয়ানা, মনে হয় প্রাচীন আমলের তাঁবুর অনুকরণে তৈরি। এখান থেকে বহুদুর পর্যন্ত ভোলগা দৃশ্যমান। হয়তো কামার কিছু অংশও। প্রাকৃতিক দৃশ্য সত্যি দেখার মত। বরাবরের মতই পর্যটকদের ভিড়। গল্প করতে করতে যাই জাদুঘরের দিকে। উদ্দেশ্য যাদুঘর দেখব আর দুপুরের খাবার খেয়ে নেব। যাদুঘর সত্যি দেখার মত। সেই প্রাচীন কাল থেকে মানে বুলগার রাজ্যের উত্থান থেকে বর্তমান পর্যন্ত এদের ইতিহাস। বিভিন্ন সময়ের পোশাক, অস্ত্রশস্ত্র, বাসনপত্র, সাধারণ মানুষের দৈনন্দিন জিনিসপত্র। আসলে এখানে জাদুঘরগুলো বেশ সমৃদ্ধ। বিভিন্ন মনাস্তিরের জাদুঘরগুলোর কথা আগে বলেছি। প্রায় সব জনপদের আছে আঞ্চলিক জাদুঘর। ধীরে ধীরে চলে আসি একেবারে নীচের তলায়। সেখানে বিভিন্ন স্যুভেনিরের দোকান। দিলীপ কিছু কেনাকাটা করে। আমিও। এরপর হাঁটতে হাঁটতে যাই ভোলগার তীরে। সেখানে দাঁড়িয়ে আছে পিতেরবুরগ নামে এক...