ভোলগা নদীর খোঁজে – ৭২ রীবিনস্ক আজকে
গত সপ্তাহে আমরা রীবিনস্কের অতীত ইতিহাস নিয়ে বলেছি। আজ দেখব সোভিয়েত আমল আর বর্তমান দিনের রীবিনস্ক। ১৯১৮ সালের ২ মার্চ রীবিনস্কে সোভিয়েত রাজ প্রতিষ্ঠিত হয়, কিন্তু সেই বছরের ৮ জুলাই সেখানে ঘটে সোভিয়েত বিরোধী গণ অভ্যুত্থান। তবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ সেই বিদ্রোহ দমন করে। ১৯২০ এর দশকে এই শহর ছিল রীবিনস্ক প্রদেশের কেন্দ্র স্থল। তবে ১৯৩৬ সাল থেকে একে ইয়ারোস্লাভলের অন্তর্ভুক্ত করা হয়। শহরের নতুন পর্যায় শুরু হয় দেশের শিল্পায়নের সাথে। রাশান রেনো পরিণত হয় বিশাল মোটর তৈরির কারখানায়, তৈরি হতে থাকে বিমানের মোটর। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয় রীবিনস্ক এভিয়েশন ইনস্টিটিউট। সোভিয়েত আমলে এসব কারখানা ঘিরে গড়ে উঠত শহর, কিন্তু রীবিনস্কের ক্ষেত্রে সেটা ঘটেনি। এর মূল কারণ ছিল বিমানের বাইরেও এখানে ছাপাখানার মেশিন তৈরির কারখানা, জাহাজ নির্মাণ কারখানা, রেল তৈরির কারখানা ইত্যাদি কাজ করত। এছাড়া এখানকার নদী বন্দর আগের মতই শহরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। ১৯৩৬ সালে বলশায়া ভোলগা প্রজেক্টের অধীনে শুরু হয় রীবিনস্ক জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ। দ্রুত গড়ে ওঠা কল কারখানায় যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ স...